সভাপতি ও সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করলো জাবি কর্মচারী সমিতি

২৩ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM

© ফাইল ফটো

সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সংগঠন কর্মচারী সমিতির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বেচ্ছাচারিতার কারণে সংগঠনটির সভাপতি অমর চাঁদ মণ্ডল ও সম্পাদক মো. আব্দুল খালেককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সভায় তিনটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হলো- কর্মচারী সমিতির নীতিমালা সংশোধনের জন্য নীতিমালা কমিটি গঠন, সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা, গঠনতন্ত্রের ৭(ঘ) ধারা অনুযায়ী সভাপতি দায়িত্ব পালন করতে পারবে না। সভায় কর্মচারী সমিতির কার্যকরী কমিটির ১৩জনের মধ্যে ৯জন সদস্যসহ প্রায় ৬০০জন কর্মচারী উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাচারিতার বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সহ-সভাপতি মো. আব্দুর রহিম বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির পরামর্শকে তোয়াক্কা না করেই সকল সিদ্ধান্ত গ্রহণ করেন। কর্মচারী নিয়োগে আত্মীয়দের সুপারিশ করেন। এর আগেও তারা তাদের আত্মীয় স্বজনদের চাকুরীর ব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানেও সভাপতি তার মেয়েকে নিয়োগের চেষ্টা করছে।’

সংগঠনটির সভাপতি অমর চাঁদ মণ্ডল বলেন, ‘তারা যে কাজ করেছে তা বিধিমালা পরিপন্থী। বিধিমালা অনুযায়ী তারা এটা করতে পারে না। কর্মচারী সমিতির নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য তারা একাজ করছে।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950