বেরোবিতে প্রথমবারের মতো নদী চিত্র প্রদর্শনী মঙ্গলবার

২২ অক্টোবর ২০১৮, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রিভারইন পিপল শাখার আয়োজনে প্রথমবারের মত নদী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কের দুপাশে দিনব্যাপী এ প্রদর্শনী চলবে।  সন্ধ্যা ৬টা প্রদর্শনী শেষ হবে। 

প্রদর্শনী উদ্বোধন করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এতে রিভারাইন পিপলের পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ-এর একক নদীচিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে রংপুর বিভাগের দেড়শ’ নদীর চিত্র প্রদর্শিত হবে।

রিভারইন পিপলের সেক্রেটারি জেনারেল শেখ রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও রিভারাইন পিপল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক উমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মোঃ আলাউদ্দিন, অবৈতনিক সদস্য মোঃ মনিরুজ্জামান, অক্সফাম ইন বাংলাদেশ-এর কর্মসূচি পরিচালক এম বি আখতার, পলিসি এডভোকেসি ক্যাম্পেইন এন্ড কমিউনিকেশন ম্যানেজার এস এম মনজুর রশীদ প্রকল্প সমন্বয়ক, জলশাসন এর এনামুল মজিদ খান সিদ্দিকী, গণ উন্নয়ন কেন্দ্র, গাইাবান্ধা এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আব্দুস্ সালাম, ফটো সংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা ফিরোজ চৌধুরী, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ।

উল্লেখ্য, দেশে নদী নিয়ে এ রকম প্রদর্শনী এটিই প্রথম।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950