© টিডিসি ফটো
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রোভার স্কাউট এর আয়োজনে জনসচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কমোড়ে এক শোভাযাত্রা বের করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেরোবি রোভার স্কাউট লিডার (আরএসএল) ও পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মতিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম,পরিসংখ্যান বিভাগের শিক্ষক চার্লস ডারউইন এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম ।
এসময় রোভার স্কাউটের সদস্যরা ছাড়াও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।