ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে র‌্যালি

২২ অক্টোবর ২০১৮, ০২:০২ PM

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে সোমবার ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ‘নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি’ এই শ্লোগানে র‌্যালি ও আলোচনা সভা করে রোভার স্কাউট গ্রুপ ইবি শাখা। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ডেন এর সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ডায়না চত্বর হয়ে প্রশাসন ভবনের সামনে গেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা র‌্যালিতে অংশগ্রহণ করেন। এরপর র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে বেলা ১২টার দিকে প্রধান ফটকের সামনে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল এম কে সালেহের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘সড়ক নিরাপদ রাখার জন্য আমাদের সকলেরই ভূমিকা রয়েছে। একতাবদ্ধভাবে কাজ করলে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। অননুমোদিত ও ক্রুটিপূর্ণ যানবাহন, লাইসেন্স-বিহীন ও অনভিজ্ঞ ড্রাইভার যেমন দুর্ঘটনার জন্য দায়ী তেমনিভাবে দায়ী পথচারী এবং যাত্রীগণের অসচেতনতা। সকলে মিলেই আমাদেরকে আনতে হবে পরিবর্তন।’

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, রোভার স্কাউট ইবি শাখার আরএসএল অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আক্তারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

 সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারী ও গাড়ির ড্রাইভারদেরকে লিফলেট বিতরণ করা হয়

 

আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষে পথচারী ও গাড়ির ড্রাইভারদেরকে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী কুষ্টিয়া-খুলনা মহাসড়কে বিভিন্ন গাড়িতে লিফলেট বিতরণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এসময় উপস্থিত ছিলেন।

 

 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950