শিক্ষক সম্মেলনে রাবি শিক্ষক সমিতিকে উপেক্ষা করায় ক্ষোভ

২০ অক্টোবর ২০১৮, ০৫:২৯ PM

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শিক্ষক সম্মেলনে পক্ষপাতিত্বের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের উপেক্ষা করা হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতির নেতারা। শনিবার দুপুরে শিক্ষক সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আমাদের বক্তব্য এমন শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়।

রাবি শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিদের সমন্বয়ে গঠিত সংগঠন। শিক্ষক সমিতির প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই সম্মেলনে রাবির শিক্ষক সমিতিকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি তালিকা পাঠাতে বলে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মনোনীত ও দলীয় আদর্শে বিশ্বাসী শিক্ষকদের একটি তালিকা পাঠায়। এমনকি বিষয়টি নিয়ে রাবির শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশকিছু সদস্যকে আমন্ত্রণ জানানো হয়নি। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মিলিত অনুষ্ঠান হওয়া সত্ত্বেও ফেডারেশন সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোটারিভুক্ত শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করেছে যা সাধারণ শিক্ষকদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেশনের এহেন আচরণে আমরা মর্মাহত। এই কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কাজ করার আহবান জানান শিক্ষক নেতারা।

প্রসঙ্গত, শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকেল ৪ টায় শিক্ষক সম্মেলনটি শুরু হয়।

 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950