রাবিতে হল প্রহরীকে ছাত্রলীগ নেতার মারধর

২০ অক্টোবর ২০১৮, ০৫:০৯ PM
হল প্রহরীকে মারধরকারী রাবি ছাত্রলীগ নেতা রাতিক হোসেন

হল প্রহরীকে মারধরকারী রাবি ছাত্রলীগ নেতা রাতিক হোসেন © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আাবসিক হলের এক প্রহরীকে মারধরের অভযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।  শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে প্রহরী মারধরের এই ঘটনা ঘটেছে।

মারধরকারী ছাত্রলীগ নেতার নাম রাতিক হোসেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার সাধারণ সম্পাদক। 

তবে হল প্রহরীকে মারধরের বিষয়টি অস্বিকার করে রাতিক বলেন, আমার এক ভর্তি পরীক্ষার্থীর বড় ভাইকে রুমে নিয়ে যাচ্ছিলাম। এসময় হল প্রহরী আমাকে বাঁধা দেয়। তাকে আমার পরিচয় দেই এবং প্রভোস্টের অনুমতি নেয়া আছে বলে জানাই। তবুও তিনি আমাকে যেতে বাঁধা দেয়। তাই ওনাকে ধাক্কা দিয়ে আমার গেস্টকে আমি রুমে নিয়ে আসি।’ তাকে কোন ধরনের মারধর করা হয়নি।    

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে ছাত্রলীগ নেতা রাতিক তার এক গেস্টকে নিয়ে হলে প্রবেশ করে। এসময় হল প্রহরী নওশাদ গেস্টের পরিচয় জানতে চায়। রাতিক তার গেস্টের পরিচয় দিলে প্রহরী নওশাদ জানায়, গেস্টকে রুমে নিতে চাইলে প্রভোস্ট স্যারের অনুমতি নিতে হবে।  বিষয়টি নিয়ে প্রহরী নওশাদ ও ছাত্রলীগ নেতা রাতিকের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতিক তখন চিৎকার করে বলেন, আমাকে তুই চিনিস, আমি এই হলের নতুন দায়িত্ব পেয়েছি। আমি যা করতেছি শুধু দেখ, একটাও বাঁধা দিবি না। তোকে এখানে কে রেখেছে? তোকে লাথি মেরে এখান থেকে বের করে দিব। এসময় প্রহরী নওশাদ, রাতিকের রুম নম্বর জানতে চান। তখন রাতিক ক্ষেভে গিয়ে নওশাদকে কিল-ঘুষি মারতে থাকেন এবং বলেন, আমি কত নম্বর রুমে থাকি পারলে আমার সঙ্গে এসে দেখে যা। আমার কাছে জানতে চাচ্ছিস কেন? 

এবিষয়ে জানতে চাইলে প্রহরী নওশাদ বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় হলে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো গেস্ট রাখার অনুমতি নাই। এবিষয়ে হলে নোটিশও দেয়া হয়েছে। কিন্তু রাতিক ওনার পরিচয় দেয়াতে ওনাকে আমি প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলতে বলি। এতেই ওনি তেড়ে এসে আমাকে মারধর করেন।

জানতে চাইলে মাদার বখশ হলের প্রভোস্ট আবদুল আলিম বলেন, ‘গেস্ট রাখার জন্য কেউ আমার কাছে অনুমতি চায়নি। মারধরের বিষয়টি আমি দেখছি।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950