জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩তম বার্ষিকী আজ

২০ অক্টোবর ২০১৮, ১১:৫৩ AM

আজ ২০ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস। তবে সরকারি ছুটি থাকায় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮’ তথা ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান হবে ২২ অক্টোবর। দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।

রোববার (২২ অক্টোবর) সকাল ৯টায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় থেকে রায় সাহেব মোড় পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। এরপর সামাজিক বিজ্ঞান ভবন চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে একাডেমিক ভবনের নিচ তলায় বার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়াও দিনব্যাপী ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় প্রকাশনা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে এ প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950