শারদীয় দুর্গাপূজা

পূজা মন্ডপ ও লালন মেলা পরিদর্শন ইবি সাংবাদিকদের

১৯ অক্টোবর ২০১৮, ০২:৪২ PM
ইবি সাংবাদিকরা কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন

ইবি সাংবাদিকরা কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন © টিডিসি ফটো

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাবের সদস্যরা কুষ্টিয়া জেলার বিভিন্ন পূজা মন্ডপ, মন্দির ও লালন মেলা পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গোৎসবের চতুর্থ দিন মহা নবমীতে এবং লালন স্বরণোৎসবের শেষ দিনে তারা এসব অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্রের নেতৃত্বে সাংবাদিকরা প্রথমে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহর মাজারে যান। তারা সেখানে বাউল সম্রাট লালন শাহের ১২৮তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী লালন স্বরণোৎসবে যোগ দেন। এ সময় তারা লালন ভক্তদের কন্ঠে লালন সঙ্গীত ও খেলাফতধারী ভক্ত- সাধুদের সাথে মতবিনিময় করেন।

কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহর মাজারে ইবির সাংবাদিকরা

পরে প্রেসক্লাবের সদস্যরা কুষ্টিয়ার বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন করেন।  এ সময় মন্দিরে কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ধর্মগুরু ও সনাতন ধর্মাবলম্বীদের সাথেও মতবিনিময় করেন তারা।

এ বিষয়ে সাংবাদিকরা জানান, সাধু-ভক্ত, পূজারি ও দর্শনার্থীদের সমাগমে মহাসাড়ম্বরে সম্পন্ন হচ্ছে লালন স্বরনোৎসব ও দুর্গোৎসবের প্রতিটি দিনের কার্যক্রম।  শহরটি যেন এখন মিলন মেলায় পরিনত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল হোসেন তনু, কোষাধ্যক্ষ সরকার মাসুম, প্রচার সম্পাদক এ আর রাশেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রুমি নোমান, সদস্য মুতাছিম বিল্লাহ পাপ্পু, আহসান নাঈম ও মাহবুব রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির সদস্য রাহুল কে এম ইউসুফ, শাহাদাৎ স্বাধীন ও মাহবুব হোসেন।

ইবি প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসাইন রুদ্র বলেন, ‘ঈদ, পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবই পারে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করতে। আর অসামপ্রদায়িক বাংলাদেশ গঠনে এই সম্প্রীতির বন্ধনই মূখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’

উল্লেখ্য, শুক্রবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার উৎসব শেষ হবে। এছাড়া বৃহস্পতিবার তিন দিনব্যাপী লালন স্বরণোৎসব শেষ হয়েছে।  

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950