রাবিতে ভর্তি জালিয়াতি চক্রের একজন আটক

১৮ অক্টোবর ২০১৮, ০৪:১৬ PM
রাবির ভর্তি জালিয়াতির অভিযোগে আটক গোলাম রাব্বানী

রাবির ভর্তি জালিয়াতির অভিযোগে আটক গোলাম রাব্বানী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জালিয়াতির মাধ্যমে ভর্তি করিয়ে দেওয়ার চুক্তি করতে এসে শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে জালিয়াত চক্রের একজন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় মারধরের পর তাকে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থীরা। আটককৃত গোলাম রাব্বানীর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকায় বলে জানা যায়।

সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্ন দিয়ে ভর্তিতে সহায়তা করা হবে এমন চুক্তি হয় সৌরভ নামের এক ভর্তিচ্ছুর সাথে। অগ্রিম বিশ হাজার টাকা দাবি করে জালিয়াত চক্রের ওই ব্যক্তি। ভর্তিচ্ছু শিক্ষার্থী কৌশলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকেন। পরে শিক্ষার্থীদের সহায়তায় তাকে ধরে ফেলা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালে তাকে আটক করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় তাকে পুলিশে দেওয়া হয়েছে।

এদিকে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের এ সেশনের ভর্তি পরীক্ষা। এরই মধ্যে জালিয়াত চক্র তৎপর হয়ে উঠেছে ভর্তিকে কেন্দ্র করে। তবে ভর্তি কেন্দ্রিক সব ধরনের জালিয়াতি চক্রের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950