শাবির সিন্ডিকেটে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

১৭ অক্টোবর ২০১৮, ০৩:২৫ PM

© ফাইল ফটো

যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ২১০তম সিন্ডিকেট সভায় সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা, পেট্টোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাবিবুল আহসানের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে প্রক্টরিয়াল বডি থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রকে এ ব্যাপারে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া একই কারণে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করার এক বছর পর অধ্যাপক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হয়।

সহকর্মী শিক্ষকদের স্বাক্ষর জাল করে টাকা তুলে নেওয়ার অভিযোগের ঘটনা তদন্ত সাপেক্ষে সত্য প্রমাণিত হওয়ায় পদার্থবিজ্ঞান বিভাগের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা অধ্যাপক ড. হাবিবুল আহসানকে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয় সিন্ডিকেটে। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে অধ্যাপক ড. হাবিবুল আহসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। শাস্তিপ্রাপ্ত অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমি সিন্ডিকেটের কোন সিদ্ধান্তের বিষয়ে এখনো কিছু জানি না। সহযোগী অধ্যাপক ড. মো রফিকুল ইসলাম ও সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950