ইবিতে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫ অক্টোবর ২০১৮, ০৫:২২ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘খাদ্য দূষণ প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোমবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সকাল ১১টায় ‘খাদ্য দূষণ প্রতিরোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার সভাপতি ইমরান শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার উপদেষ্টা অধ্যাপক ড. মেহের আলী, কনজুমার ইয়ুথ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক পলাশ মাহমুদ প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করীম, আইএফএসটি ও বিসিএসআইআর এর সায়েন্টিফিক অফিসার আবু তারেক মো. আবদুল্লাহ ও সুকেনদান মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বর্তমান সরকারে দেশ পরিচালনায় বলিষ্ট ও দক্ষ নেতৃত্বের কারনে আজ দেশে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা অর্জন করতে পেরেছে এবং উদ্বৃত্ত খাদ্য-শস্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। তাই এখন সময় এসেছে খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবার।’

কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রেস সেক্রেটারি আব্দুল ওয়াহেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950