ইবিতে বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

১৫ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন খাতে ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূূচী পালন করে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী জানায়, নামে বেনামে বিভিন্ন খাত তৈরি করে ফি বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে এবারের ভর্তি পরীক্ষার ফরমের মূল্য তিনগুণ বৃদ্ধি, গতবার থেকে ভর্তি ফি বাড়ানো, হল ফি বৃদ্ধি, সেমিস্টার পরীক্ষায় ফি বৃদ্ধি, পরিবহন ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধি করা হয়েছে।

ফি বৃদ্ধির প্রতিবাদে ও অনতিবিলম্বে এসব ফি কমানোর দাবিতে সোমবার মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘ইবি কি পাবলিক না প্রাইভেট বিশ্ববিদ্যালয়?’ ‘অতিরিক্ত ভর্তি ফি কমাতে হবে’, ‘অতিরিক্ত ফরমের মূল্য বৃদ্ধি চলবে না’, ‘শিক্ষা নিয়ে বানিজ্য বন্ধ করো,’ সহ বিভিন্ন প্রতিবাদ সম্বলিত ফেস্টুন প্রদর্শন ও স্লোগান দিতে থাকে।

মানববন্ধনের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম ঘটনাস্থলে যান এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে একাত্বতা ঘোষণা করেন।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘শিক্ষার্থীদের অধিকার ও দাবি সংশ্লিষ্ট সকল বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সহযোগিতা করে আসছে। আমরা শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত পোষণ করছি।’

পরে দুপুর ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি মেনে না নিলে আগামীকাল একইসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভর্তি ফি’র যেটুকু বৃদ্ধি করা হয়েছে তা শিক্ষার্থীদের স্বার্থেই করা হয়েছে। এটা শিক্ষার্থীদেরই কাজে লাগবে। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা যৌক্তিক নয়।’

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950