জবি’র ‘ইউনিট-১’ এর ফল প্রকাশ

১৪ অক্টোবর ২০১৮, ০৮:৪০ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণির ‘ইউনিট-১’ (বিজ্ঞান শাখা) এর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাঁচ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাতটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।  ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী সাইফুদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।

‘ইউনিট-১’এর ১১৭৮টি আসনের বিপরীতে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার জন্য ৪৬ হাজার ৪১৮ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্যায়ে ২৬ হাজার ৪০৫ জন শিক্ষার্থী লিখিত ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হন। ভর্তি পরীক্ষার্থীদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে প্রথম পাঁচ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে সাবজেক্ট পছন্দ করার জন্য মনোনীত করা হয়েছে।

মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৬ অক্টোবর দুপুর ১২টা থেকে ২০ অক্টোবর রাত ১২টার মধ্যে সাবজেক্ট পছন্দ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী বিষয় পছন্দ করতে না পারলে সেই শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হবে না।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950