মঙ্গলবার থেকে ডেন্টালে ভর্তি আবেদন শুরু

১৪ অক্টোবর ২০১৮, ০৮:১০ PM

© ফাইল ফটো

দেশের সকল সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে মঙ্গলবার ‍দুপুর বারটা থেকে। আবেদনের শেষ সময় আগামী ২৭ অক্টেবর রাত বারটা পর্যন্ত।

রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত ডেন্টাল কলেজর ভর্তি পরীক্ষার আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

প্রিপেইড টেলিটক মোবাইলে পরীক্ষা ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। ইংরেজি ২০১৫ ও ২০১৬ এবং ২০১৭ ও ২০১৮ সালে এসএসসি বা সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করা যোগ্য হবেন। ইংরেজি ২০১৫ সালের আগে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

এ বছর ভর্তি পরীক্ষায় রাজধানীর ঢাকার তিনটি কেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে। গত বছর পর্যন্ত ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্র থাকলেও এ বছর ঢাকার বাইরে কোনো কেন্দ্র রাখা হয়নি।

বিডিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদফতরের www.dghs.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950