জবির বাসে চাঁদাবাজির চেষ্টা সার্জেন্টের

১৪ অক্টোবর ২০১৮, ০৭:০৪ PM

‘উল্কা-২’ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী বাসে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক সার্জেন্টের বিরুদ্ধে। এসময় সার্জেন্টের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। রবিবার সকাল সোয়া ৭টার দিকে টঙ্গি স্টেশন রোডে এ ঘটনা ঘটেছে বলে জানান শিক্ষার্থীরা।

জবির উল্কা-২ বাসের হেল্পার রাজন বলেন, জবি শিক্ষার্থীদের পরিবহনকারী উল্কা-২ বাসটি টঙ্গী স্টেশন রোডে ইউটার্ন করতে গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মশিউর চাঁদা দাবি করেন। এ সময় গাড়ির ড্রাইভার ঐ সার্জেন্টকে জবির গাড়ি বলে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেন। এরপরেও পুলিশ সার্জেন্ট চাঁদা ছাড়া ছাড়তে না চাইলে এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন বলে জানান।

উল্কা-২ বাসে যাতায়াতকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বলেন, একজন পুলিশ সার্জেন্ট কিভাবে বিশ্ববিদ্যালয়ের গাড়ির কাছে চাঁদা দাবি করে ? বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন করে অকথ্য ভাষায় গালিগালাজ করে ? পুলিশের কতটা নিচে নিমে গেছে কল্পনা করা যায় না।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, পুলিশ ভিডিও করে শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন করে। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ‘আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ঐ পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।’

উল্লেখ্য, এর আগে গত ৮ জুন চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিক ও গাড়ী চালককে পিটিয়ে আলোচিত হয়েছিলেন এই বিতর্কিত সার্জেন্ট মশিউর। এ সময় তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছিল।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950