ইবির ভর্তি পরীক্ষার ৪ নভেম্বর থেকে

১৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৫ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণী প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করা হয়েছে। আগামী ৪ থেকে ৫ নভেম্বর প্রতিদিন ৪ শিফট করে দুইদিনে মোট ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার শাহেদ হাসান স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

প্রেস বার্তায় উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণী প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ ও ৫ নভেম্বর চারটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবারে চারটি ইউনিটে ভর্তির আবেদনকারীর সংখ্যা ৪৮,৭৫৩ জন।

প্রতিদিন মোট চার শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল সাড়ে ৯টা হতে সাড়ে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এরপর দুপুরে তৃতীয় শিফটের পরীক্ষা ২ট থেকে ৩টা এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, ৪ নভেম্বর ভর্তি পরীক্ষার প্রথম দিন ১ম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এবং আইন ও শরিয়াহ অনুষদভূক্ত 'বি' ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫ পর্যন্ত, তৃতীয় শিফটে ০৭১৫৬ থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে রোল ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ নভেম্বর ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ১ম শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় শিফটে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের রোল ০০০০১ থেকে ০৭১৫৫ এবং তৃতীয় শিফটে রোল ০৭১৫৫ থেকে ১৪৩১০ পর্যন্ত এবং চতুর্থ শিফটে ১৪৩১১ থেকে অবশিষ্টদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950