বাকৃবিতে স্নাতক ভর্তি আবেদন শেষ হচ্ছে আগামীকাল

১৪ অক্টোবর ২০১৮, ০৩:১৪ PM

© ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের সময় শেষ হচ্ছে ১৫ অক্টোবর সোমবার রাত ১২টায়।  এর আগে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১৬ সেপ্টেম্বর।

২০১৫ অথবা ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/সমমান এবং ২০১৭ অথবা ২০১৮ সালের বিজ্ঞান বিভাগে থেকে এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় ঐচ্ছিক বিষয় বাদে সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯ প্রাপ্ত শিক্ষার্থীরাই অনলাইন অথবা এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে বাকৃবি ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) গিয়ে একটি আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর আবেদনকারী একটি বিল নম্বর পাবেন যা পরবর্তীতে বিল পরিষদের সময় ব্যবহার করতে হবে।

এদিকে আবেদনকারীরা শুধু মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের জন্য আবেদনকারীকে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর। এর আগে ১৯ অক্টোবর পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ওয়েবসাইটে ছবি আপলোড ও প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ডাউনলোড করা যাবে। এবারও মোট আবেদনকারীর মধ্য থেকে ভর্তির মোট আসনের ১০ গুণ অর্থাৎ ১২ হাজার তিনশ জন আবেদনকারীকে মেধার ভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এছাড়াও ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950