রাজশাহীতে আবারও মহাসড়কে আদিবাসী শিক্ষার্থীরা

১৪ অক্টোবর ২০১৮, ০২:০৮ PM

© ফাইল ফটো

সরকারি চাকুরিতে ৫ শতাংশ আদিবাসী কোটার দাবিতে ৭ দিন বিরতিতে আবারও আন্দোলনে নেমেছে রাজশাহী সমন্বিত আদিবাসী কোটা রক্ষা কমিটি। রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।

আদিবাসী কোটা রক্ষা কমিটির আহবায়ক রুহুল আমিন কিস্কুর নেতৃত্বে এসময় মহাসড়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ রাজশাহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী অবস্থান করছিলেন। বিকেল তিনটার মধ্যে তাদের দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান। এছাড়া ওই সময় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক পরিবহনগুলোকে ব্যবহার করতে হচ্ছে বিকল্প পথ।  যাত্রীরা পায়ে হেটে চলাচল করছেন।

আন্দোলকারীদের একজন নরেশ হাসদা বলেন, আদিবাসী জনগোষ্ঠীরা দরিদ্র ও কুসংস্কারে ডুবে থাকার কারণে তারা আর্থ-সামাজিক ও শিক্ষা গ্রহণে অনেক পিছিয়ে। তাই তাদেরকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসার লক্ষ্যে তাদের জন্য কোটা দরকার। আমরা এই কর্মসূচী থেকে আদিবাসীদের কোটা পুনর্বহালের জোর দাবী জানাচ্ছি এবং সেটা কোনো ক্রমেই ৫ শতাংশের কম নয়।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950