চবিতে নাটোর জেলা ছাত্র কল্যান সমিতির নতুন কমিটি

১৩ অক্টোবর ২০১৮, ০৭:৪৮ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের নাটোর জেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষা, সাংস্কৃতিক, ও অরাজনৈতিক সংগঠন 'নাটোর জেলা ছাত্র কল্যান সমিতি'র (বনলতা) ২০১৮-১৯ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে সমিতির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে বিগত বছরের কার্যবিবরণী তুলে ধরা হয়।  এসময় ২০১৮-১৯ জন্য নতুন কমিটি ঘোষনা করেন নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতি'র সদ্য বিদায়ী কমিটির সভাপতি তানভীর আনোয়ার ও সাধারন সম্পাদক পলাশ কুমার প্রামাণিক।

সদ্য ঘোষিত নব নির্বাচিত কমিটির ২০১৮-১৯ সেশনের সভাপতি হিসেবে  দায়িত্ব পালন করবেন সমাজতত্ত্ব বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান এবং সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করবেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ রিপন সরকার।

এসময় চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতি'র সাধারণ সম্পাদক শেখ আবদুস সোবাহানের উপস্থিতিতে ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি, ইংরেজি বিভাগের সাদিয়া আফরিন (২০১৩-১৪ শিক্ষাবর্ষ)।  আলহাজ্ব উদ্দিন নাহিদ  (২০১৪-১৫ শিক্ষাবর্ষ)।  সহ-সভাপতি, প্রাণীবিদ্যা বিভাগের মনিরুল ইসলাম (১৪-১৫ শিক্ষাবর্ষ)।  যুগ্ম সাধারণ সম্পাদক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সুমন পারভেজ।  সাংগঠনিক সম্পাদক, সমাজতত্ত্ব বিভাগের আলহাজ্ব হোসেন আবির।  প্রচার সম্পাদক, আইন বিভাগের মুজাহিদুল ইসলাম । দপ্তর সম্পাদক, অর্থনীতি বিভাগের আফতাব আহমেদ।  অর্থ সম্পাদক, পরিসংখ্যান বিভাগের আউয়াল হোসেন বিদ্যুৎ।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950