শাবিপ্রবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

১৩ অক্টোবর ২০১৮, ০১:১৬ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট শহরের ৩৫টি কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার ইউনিট ভিত্তিক 'এ' ইউনিটে পৃথকভাবে ২৮৮৪৯ জন, বি১ ইউনিটে ৪৩৯৪০ জন এবং বি২ ইউনিটে ৩৩৯০ জন আবেদন করেছে।

এদিকে দুপুর আড়াই টায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, শিক্ষার্থীদেরকে অবশ্যই ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।  ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শিক্ষার্থীরা পরীক্ষার হলে শুধু মাত্র নির্দিষ্ট ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে। অন্য কোনো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না। এছাড়া কোনো ধরনের ব্যানার, পোস্টার, লিফলেট, বুকলেট ও বোর্ড কোথাও লাগানো ও বিতরণ করা যাবে না। পরীক্ষা উপলক্ষ্যে সিলেট নগরীতে দুটি মোবাইল কোর্ট কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি সুন্তুষজনক ছিল বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950