৫০ হাজার শিক্ষকের বেতন গেল কই?

১২ অক্টোবর ২০১৮, ০৫:১৩ PM

ভারতের পশ্চিমবঙ্গে প্রায় দুই মাস ধরে বেতন পাচ্ছেন না ৫০ হাজার শিক্ষক। সরকারি দাফতরিক নানা জটিলতার কারণে এমনটি ঘটেছে বলে জাানা গেছে। এদিকে দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন এই শিক্ষকরা। পশ্চিমবঙ্গের ১৯০০ মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এবং ১৪ হাজার শিশু শিক্ষাকেন্দ্রে শিক্ষকদের বেতন প্রদানে এমন অনিয়েমের ঘটনা ঘটেছে।

ওই স্কুলগুলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর থেকে পরিচালিত হয়। শিক্ষকদের বেতনের টাকা রাজ্যের সর্বশিক্ষা দফতর থেকে প্রথমে শিক্ষা দফতরে, সেখান থেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে যায়। কিন্তু গত দুই মাস ধরে শিক্ষা দফতর থেকে ওই টাকা পাঠানো হয়নি। ফলে বেতন পাননি ওইসব স্কুলের শিক্ষকরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কোনো রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর এসএসকে, এমএসকে চালায় না। শিক্ষকদের বেতন কবে দেওয়া হবে সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলব।’

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950