রাবি আইবিএ এর নতুন পরিচালক ড. শামসুদ্দোহা

১২ অক্টোবর ২০১৮, ০৪:২২ PM
রাবি আইবিএর নতুন পরিচালক অধাাপক ড. শামসুদ্দোহা

রাবি আইবিএর নতুন পরিচালক অধাাপক ড. শামসুদ্দোহা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এ কে শামসুদ্দোহা। বৃহস্পতিবার দুপুরে পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। এর আগে এ ইনস্টিটিউট এর পরিচালক ছিলেন প্রফেসর মু. রফিকুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. শামসুদ্দোহা রাবির মার্কেটিং বিভাগে ১৯৮৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ১৯৯৮ সালে বিশ্ব ব্যাংকের স্কলারশিপে অস্ট্রেলিয়ার মেলবোর্নে লাট্রোব বিশ্ববিদ্যালয়ে মার্স্ট্রার্স সম্পন্ন করেন। ২০০৫ সালে অস্ট্রোলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রিজবেন থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০০৭ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পান তিনি।

মার্কেটিং বিভাগের ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) এর বিজনেস অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শামসুদ্দোহা। ২০১৬ সালে রাবির ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট এ প্রফেসর হিসেবে যোগদান করেন তিনি।

ড. শামসুদ্দোহার আর্ন্তজাতিক জার্নালে ১৫টি ও জাতীয় জার্নালে ৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950