কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে দুর্বৃত্তের হামলা

১১ অক্টোবর ২০১৮, ০৮:৪৯ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী পরিবহন বাসে দৃর্বৃত্তরা হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ এবং বাসটির চালক আলাউদ্দিন আহত হন।

বাসে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আশিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। তবে বিষয়টি অস্বীকার করে আশিক জানিয়েছেন, "আমার কলেজের শিক্ষার্থীদের সাথে ঝগড়া হলে তারা মারধর করেন; এমন ঘটনা শুনে আমি সেখানে যাই এবং থামানোর চেষ্টা করি।" 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ভাড়া করা একটি বাস ভিক্টোরিয়া সরকারি কলেজের গেটে আসলে হঠাৎ সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা ২/৩ জন বাস ড্রাইভার আলাউদ্দিনের উপর চড়াও হয় এবং তাকে বাস থেকে নিচে নামিয়ে মারধর করে। এ সময় চালককে মারধর করার কারণ জানতে চান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ। তারা দ্বীন মোহাম্মদের ওপর ক্ষিপ্ত হয়ে তাকেও মারধর শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আশেপাশ থেকা বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে তার উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি কিল-ঘুষি দিতে থাকে। এ সময় বাসে থাকা শিক্ষার্থীরা ভিডিও করার চেষ্টা করলে মোবাইল কেড়ে নেওয়া হয় এবং বাস আটকিয়ে রাখে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দীন বলেন,‘আমি ঘটনা জানতে পেরে সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।’

এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে মামলা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শিক্ষার্থীরা যদি লিখিত অভিযোগ দেয় তাহলে আমরা সেই অনুযায়ী মামলা করার সিদ্ধান্ত নিব।

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950