ইবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়লো

১১ অক্টোবর ২০১৮, ০৪:৫১ PM

© ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গতকাল বুধবার থেকে এই সময় বৃদ্ধি করে আগামী ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় থাকলেও তা বৃদ্ধি করে আগামী ১২ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। ওইদিন রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এছাড়া আগামী ১৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত আবেদনকারীরা তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে।

শিক্ষার্থীরা অনলাইনে http:// iu.bigmsoft.com/home এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় কম্পিউটার সেন্টার সূত্র মতে, গতকাল বুধবার রাত ১২টা পর্যন্ত ভর্তির জন্য সর্বশেষ আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ২ শত ৯৫ জন শিক্ষার্থীর। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ১ হাজার ৯ শত ৬৫টি, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ২০ হাজার ৬ শত ৮টি, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৬ হাজার ৯ শত ২১ টি এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ১৭ হাজার ৮ শত ১টি আবেদন জমা পড়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এবছর ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।

উল্লেখ্য, ভর্তি আবেদনসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd/admission থেকে পাওয়া যাবে।

 

কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950