© টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঝুঁকিপূর্ণ যাত্রীছাউনি সংস্কারের দাবি জানিয়েছে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল।
বুধবার বিকেলে যাত্রীছাউনিটি সংস্কারের জন্য প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এসময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা যাত্রীছাউনির চারপাশে লাল ফিতা বেধে দেয়। যাতে কেউ সেখানে না যায়।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘প্রায় দেড় বছরের বেশী সময় ধরে এ যাত্রীছাউনিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে যেকোন সময় বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। মানুষ যেন এই ঝুঁকিপূর্ণ যাত্রীছাউনি ব্যবহার না করে সেজন্য আমরা লাল ফিতা বেধে বিপদ সংকেতের চিহ্ন লাগিয়ে দিয়েছি।
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মাধ্যমে আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশাকরি প্রশাসন খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে। ঝুঁকিপূর্ণ যাত্রীছাউনি থেকে কোন ধরনের দূর্ঘটনা ঘটার আগেই যেন এটা সংস্কারের কাজ শুরু করে এ ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় শাখা ছাত্রলীগের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।