‘ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহারের পর্যাপ্ত সুযোগ আছে’

১০ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM
রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধন।

রাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মানববন্ধন। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘বাংলাদেশে ডিজিটাল যোগাযোগের চর্চা শুরু হয়েছে যাকে আমরা সাধুবাদ জানাই। তবে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা সেই চর্চার অন্তরায় হয়ে উঠবে বলে আমরা মনে করি। এই আইনের মাধ্যমে একজনকে জামিন অযোগ্য ধারায় বিচারের আগেই বিচার ও শাস্তির বন্দোবস্ত হয়ে যাচ্ছে।  যার ফলে মাসের পর মাস বছরের পর বছর একজন বিনা বিচারে অমানবিক শাস্তি ভোগের সুযোগ তৈরী হচ্ছে। তাছাড়া বিভিন্ন মহল এই আইনের অপব্যবহার করতে পারে বলে জানান তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনে মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক ধারাসমূহ বাতিলের দাবিতে সাংবাদিকতা বিভাগের ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আল মামুন বলেন, সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে এটা একটা বড় রকমের বাধা বলে আমরা মনে করি। আমরা মনে করি এই আইনের কিছু ধারা অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন।  এসময় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই আইনের ওইসব ধারা নিয়ে আলোচনা করা ও প্রতিবাদ করার দাবি জানান।

বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, মশিহুর রহমান, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, মাহাবুর রহমান অনিন্দ্য, প্রভাষক আব্দুল্লাহ বাকী প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950