© টিডিসি ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটায় প্রশাসনিক ভবনের ৪০১ নং রুমে ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
'মা মাটি ডেকে যায়, রক্তের টানে ছুটে অায়' শ্লোগানকে সামনে রেখে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি। নবীনবরণ শেষে নৃবিজ্ঞান বিভাগের ছাব্বির চৌধুরী কে সভাপতি এবং মার্কেটিং বিভাগের গোলাম কিবরিয়া কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ অাবু মুছার সভাপতিত্বে নবীনবরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মুইনুল হোসেন, সাধারণ সম্পাদক মোবারক হুসাইন মাহীসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত দেবিদ্বার উপজেলার শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।