© টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরায়ণ’ এর পঞ্চম বর্ষপূর্তি এবং ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে অর্ধ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।
'বহতা সুন্দরের বাণীমূর্তি হোক, আলোকের প্রথম জয়ভেরি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমকালীন সাহিত্য ধারার সাথে তাল মিলিয়ে সুস্থ সংস্কৃতির মেলবন্ধনকে সমুন্নত রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত সাংস্কৃতিক সত্ত্বার বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০১৩ সালে 'উত্তরায়ন' নামে সংগঠনটি আত্নপ্রকাশ করে।
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুর দুইটা থেকে সন্ধা পর্যন্ত ৬ষ্ঠবর্ষে পদার্পণ কে ঘিরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারিতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'সকাতরে ঐ কাদিছে সকলে' এ প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। একে একে আবৃত্তি, গান, নাচ, পুঁথিপাঠ, আঞ্চলিক পরিবেশনা, গম্ভীরা গান, লালন গীতি এবং সর্বশেষ শাশ্বত সুন্দর ও নবজাগরণের প্রতি আহ্বান জানিয়ে "নোঙ্গর তোল তোল" গানটি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
উল্লেখ্য,সংগঠনটি শুদ্ধ উচ্চারণ,উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে । প্রতি বছর শত শত নবীন শিক্ষার্থী এ সংগঠনে অংশগ্রহণ করে ।
সদস্যদের সমন্বিত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , চবির আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. হানিফ সিদ্দিকি,বাংলা বিভাগের সাবেক অধ্যাপক কবি ময়ূখ চৌধুরী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম, আগামী ল্যাবসের সিইও তসলিমা খানম এবং সংগঠনটির সাধারণ সম্পাদক সায়মা জান্নাত
সংগঠনটির সভাপতি ফাতেমা আহমেদ কলি বলেন, এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিক চর্চা হয়। আর ক্যাম্পাসে প্রগতিশীলতাকে টিকিয়ে রাখতে হলে সংস্কৃতির চর্চাও অব্যাহত রাখতে হবে।
সংগঠনের সভাপতি ফাতেমা আহমেদ কলির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. হানিফ সিদ্দিকি, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক কবি ময়ূখ চৌধুরী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক হাসান তৌফিক ইমাম এবং আগামী ল্যাবসের সি ইও তসলিমা খানম।