চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২৭ অক্টোবর। ইতোমধ্যে আবেদনের নির্দিষ্ট সময় শেষ হয়েছে। এবছর প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৮ জন শিক্ষার্থী। ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য সর্বমোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৩৬ হাজার ২শত ৪৭টি।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এসএম আকবর হোসাইন এর দেয়া তথ্য অনুযায়ী, চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিটে (কোটাসহ) মোট ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে ১ লাখ ৩৬ হাজার ২৪৭ জনের আবেদন জমা পরেছে।
সে হিসেবে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ) ১ হাজার ৪৭৬ টি আসনের বিপরীতে আবদেন করেছে ৪৪ হাজার ৪৩১ জন শিক্ষার্থী ( গড়ে ৩০ জন)। ‘বি’ ইউনিটে (কলা ও মানববিদ্যা অনুষদ) ১ হাজার ৪২৯ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৭৯০ জনের (গড়ে ২২ জন)। ‘সি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ৭৫২ টি আসনের বিপরীতে ১১ হাজার ৪৩৯ জন আবেদন করেছে ( গড়ে ১৫ জন)। ‘ডি’ ইউনিটে (সমাজবিজ্ঞান ও অন্যান্য অনুষদ) ১ হাজার ৯৮টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৫৬৮ জন আবেদন করেছে ( গড়ে ৪০ জন)। এছাড়া দুটি উপ ইউনিট ‘বি-১’ (নাট্যকলা, চারুকলা ও সংগীত) উপ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পরেছে ১ হাজার ৮৮৪ জনের ( গড়ে ১৫ জন)। আর ‘ডি-১’ (শিক্ষা অনুষদ) উপ-ইউনিটে ৪৬ টি আসনের বিপরীতে ২ হাজার ১৩৫ জন প্রার্থী আবেদন করেছেন ( গড়ে ৪৬ জন)।
চবি আইসিটি সেন্টারের কো-অর্ডিনেটর জানান, এ বছর ভর্তির আবেদন প্রক্রিয়া বেশ সচল ছিলো। ওয়েবসাইটে কোনো সমস্যা হয়নি। তাছাড়া বেশ কয়েকবার বার ‘রোবটিক অ্যাটাক’ হলেও আমাদের নিজস্ব প্রোগ্রামারদের সহায়তায় আমরা সাইটটিকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছি।