মাইদুল ইসলামের রিমান্ডের প্রতিবাদে জাবি শিক্ষকদের মানববন্ধন

০৯ অক্টোবর ২০১৮, ০২:০৪ PM

© টিডিসি ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গ্রেফতারকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামের রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষার ‘এফ’ ইউনিটের পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে এ মানবন্ধন করেন তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন বিভাগের আওয়ামলীগ, বিএনপি ও বামপন্থী প্রায় অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাইদুলকে রিমান্ড নেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। ভর্তি পরীক্ষার মাঝে এখানে আমরা নীরব প্রতিবাদ জানানোর জন্য সমবেত হয়েছি। আশাকরি সরকারের বোধদয় হবে এবং মাইদুলকে রিমান্ড থেকে মুক্তি দিবে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি কথা বলতে না পারি তাহলে অন্যরা কিভাবে বলবে? আমরা সরকারের নিকট আহ্বান জানাবো অবিলম্বে ডিজিটাল আইনের এ ধারা প্রত্যাহার করে মানুষের কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার।’

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘ভিন্নমত প্রকাশ করা গনতন্ত্রের অংশ, সরকার যখন ভিন্নমতকে দমন করতে চাচ্ছে তার মানে সরকার গনতান্ত্রিক আচরণের পরিপন্থী আচরণ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি ডিজিটাল আইন থেকে শুরু করে যেকোন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও নীপিড়নমূলক ব্যবস্থা সেটা আলোকচিত্রীর সাথে হোক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে হোক সেটা ভয়ানক অন্যায়।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে যে ভয় এবং নিশ্চুপের সংস্কৃতি সরকারকে এমন নিপীড়ক হয়ে উঠতে সরকারকে সহযোগিতা করছে। আমরা মনে করি সকলের গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে একটি সত্যিকারের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের কাজ সমালোচনার সংস্কৃতি জারি রাখা। আমরা মনে করি মাইদুল সেই কাজটিই করেছেন। আমরা মাইদুলের রিমান্ডের তীব্র নিন্দা জানাই এবং তার আশু মুক্তি কামনা করি।’

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটুক্তি’ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950