কেরানীগঞ্জে ২শ’ একর জমিতে হচ্ছে জবির স্থায়ী ক্যাম্পাস

০৯ অক্টোবর ২০১৮, ০১:৫৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস। © সংগৃহীত।

ছোট ক্যাম্পাস, পর্যাপ্ত একাডেমিক ভবন না থাকা ও শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস পাচ্ছে। কেরানীগঞ্জে ২০০ একর জায়গায় নির্মিত হবে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বিদ্যাপীঠটির স্থায়ী ক্যাম্পাস। এলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও জগন্নাথ বিদ্যালয় প্রশাসন ১ হাজার ৯২০ কোটি ৯৪ লাখ টাকার ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন : জমি অধিগ্রহণ’ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২ হাজার কোটি টাকার এই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, প্রস্তাবিত নতুন প্রকল্পের আওতায়- জমি অধিগ্রহণ ও উন্নয়ন, ৫ তলা পরিকল্পনা ও প্রকৌশল ভবন নির্মাণ, পৌনে ৫ হাজার মিটার সীমানা প্রাচীর নির্মাণ, অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও পানি সংরক্ষণে প্রকল্প এলকায় দীর্ঘ লেক ও পুকুর খনন, ঘাট নির্মাণ, সংযোগ সেতু নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, কেরানীগঞ্জে নতুন ক্যাম্পাস হলেও পুরান ঢাকার চিত্তরঞ্জন এভিনিউয়ে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরনো ক্যাম্পাসও থাকবে। সম্প্রসারিত অংশ হিসেবে এটির বিদ্যমান স্থাপনাগুলো ব্যবহৃত হবে।

প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ২০০৫-২০১১ সাল পর্যন্ত তৎকালীন সরকারি জগন্নাথ কলেজের শিক্ষক দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।  এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা স্থান সংকট।  বর্তমানে ৪০টি একাডেমিক বিভাগে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন ৭০০ জনের বেশি। বর্তমান অবকাঠামো দিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। সংকট নিরসনে জুলাই মাসের ১১ তারিখে অনুষ্ঠিত একনেক বৈঠকে কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস স্থানান্তরের সিদ্ধান্ত হয়।  এর আলোকে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, অবকাঠামো স্থাপন ও বিশ্ববিদ্যালয়ের জন্য মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য প্রকল্পটি নেওয়া হয়। এর মাধ্যমে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে, মৌলিক ও প্রায়োগিক শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ-সুবিধা তৈরি হবে।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, সম্পূর্ণ সরকারি অর্থায়নে ১৯২০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950