ধর্ম অবমাননায় কুবি শিক্ষার্থীকে বহিষ্কার

১৬ মে ২০২৪, ০৫:৫৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
স্বপ্নীল মুখার্জী

স্বপ্নীল মুখার্জী © সংগৃহীত

মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম অবমাননার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জীকে বুধবার (১৫ মে) তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হজরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কিন্তু স্বপ্নীল মুখার্জী কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে বিভিন্ন সময়ে স্বপ্নীলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। প্রথমে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ ঝাড়েন। পরে এ নিয়ে গত বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রক্টর বরাবর স্থায়ী বহিষ্কারের আবেদন জানান।

জানা যায়, স্বপ্নীলের বাসা যশোরের কেশবপুরে। স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪ এর প্রচার সম্পাদক। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে।

 
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950