রাবি নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি কাজী রবিউল আলম

১৬ মে ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
নব-নির্বাচিত সভাপতির সাথে নৃবিজ্ঞান বিভাগ

নব-নির্বাচিত সভাপতির সাথে নৃবিজ্ঞান বিভাগ © জনসংযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক কামাল পাশার পর আগামী ৩ বছরের জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব হস্তান্তরকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ, সহযোগী অধ্যাপক তাহমিনা নাজনীন, মোস্তাফিজুর রহমান, লিটন হোসেন, শামীম আহমেদ, সহকারী অধ্যাপক মাহমুদা ফাতেমা, রাদিয়া আউয়াল তৃষা, এস. এম. সানজিদ রহমান প্রমুখ।

পরে বিভাগের শিক্ষকরা নতুন সভাপতি সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি বিভাগের গৌরব ও মর্যাদা সমুন্নত রেখে বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সেশনজটমুক্ত বিভাগ গঠনের আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অধ্যাপক কাজী রবিউল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০০ সালে নৃবিজ্ঞানে স্নাতক এবং ২০০১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৪ সালের ২০ জুলাই নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৬ সালের ১ ডিসেম্বর সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন।

বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9