শিক্ষক অবমাননার অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

১৬ মে ২০২৪, ১১:৫০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
শিক্ষক অবমাননার অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষক অবমাননার অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের শিক্ষার্থীরা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  শিক্ষক লিমন হোসেনের সাথে বাজে আচরণ ও মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগে এ কর্মসূচি পালন করেন তারা। 

বুধবার (১৫ মে) সকালে একাডেমিক ভবন থেকে প্ল্যাকার্ড হাতে তারা মৌন মিছিল করে মূল ফটক ঘুরে বাদামতলায় মানববন্ধন করে। শিক্ষার্থীদের দাবি ছিলো, ‘আইন বিভাগের শিক্ষক লিমন হোসেনের সাথে বাজে আচরণ করা, সমাবর্তন বানচালের চেষ্টা ও বহিরাগত প্রবেশ করিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা শিক্ষার্থীদের দ্রুত বিচার করা।' 

আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, গতকাল আমাদের শিক্ষকদের সাথে যে বাজে আচরণ করা হয়েছে তার প্রতিবাদস্বরূপ আজকের এই মানববন্ধন। আমরা চাই যে বা যারা বিশ্ববিদ্যালয়ের মানক্ষুন্ন করতে সাধারণ শিক্ষার্থীদের উপর জোর-জবরদস্তি করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করতে বলেছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হোক। 

একই বিভাগের আরেক শিক্ষার্থী মুক্তা বলেন, শিক্ষক হচ্ছেন আমার বাবা-মার স্বরূপ তাকে নিয়ে মিথ্যা অপবাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মানববন্ধন কর্মসূচি করছি। আমরা চাই যারা এসব কর্মকান্ড করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করা হোক। এর পিছনে যে সব বহিরাগত শিক্ষার্থী রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে প্রক্টোরিয়াল বডি গঠন করে দেওয়া হয়েছে। তারা পর্যালোচনা করে তদন্ত করে রিপোর্ট জমা দিবে। সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’ 

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ মে) রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী আবিদ, রসায়ন বিভাগের নাসিমসহ বেশ কয়েকজন শিক্ষার্থী বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বিভাগে রেজিস্ট্রারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের জোর-জবরদস্তি করে। এরই পরিপ্রেক্ষিতে আইন বিভাগের শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করলে তাদের শিক্ষক প্রভাষক লিমন হোসেনকে অবহিত করলে তিনি তাদের কাছে কারণ জানতে চান। তখন তাকে অভিযুক্ত শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার জন্য তেড়ে আসে। 

শিক্ষক লিমনের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে আবিদ বলেন, ‘শিক্ষক লিমন হোসেন আমাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করেন। আমাদের আন্দোলনের কথা জানানো মাত্রই তিনি আমার উপর উগ্র আচরণ শুরু করেন। প্রথমে বাবা-মা তুলে গালি-গালাজ, পরে সরাসরি আক্রমণ করেন। মুখে ও বুকে চড় থাপ্পড় মারতে থাকেন।’

শিক্ষককে মারতে যাওয়া ও হুমকি ও অশ্রাব্য ভাষায় গালাগাল ও আইন বিভাগের ক্লাস চলাকালে বিঘ্ন ঘটানোয় আন্দোলনকারীদের বিরুদ্ধে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দেয় বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা। অভিযোগ জমা দিয়ে আসার পথে হঠাৎ আন্দোলনকারীদের বাগবিতণ্ডার জেরে এক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে আন্দোলনকারী শিক্ষার্থী আবিদ হোসেন আহত হন।

 
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9