প্রক্টরের অপসারণ দাবিতে প্ল্যাকার্ড হাতে কুবি শিক্ষক

১৫ মে ২০২৪, ০৩:২০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
প্রক্টরের অপসারণ দাবিতে একাই প্ল্যাকার্ড হাতে কুবি শিক্ষক

প্রক্টরের অপসারণ দাবিতে একাই প্ল্যাকার্ড হাতে কুবি শিক্ষক © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণ, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে একাই প্ল্যাকার্ড হাতে বঙ্গবন্ধু ভাস্কর্যে অবস্থান নিয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোকাদ্দেস-উল-ইসলাম। 

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে প্ল্যাকার্ড হাতে তিনি এ দাবি করেন। 

এর আগে ২৮ শে এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে সাবেক শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় উপাচার্য কনুই মারেন এক শিক্ষককে এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বাংলা বিভাগের শিক্ষক মোকাদ্দেস উল ইসলামকে গালে ঘুসি মারেন তিনি। 

এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের নিয়ে মানববন্ধন করে প্রক্টরের অপসারণ দাবিতে। এছাড়াও প্রক্টরের অপসারণ চেয়ে প্রশাসন বরাবর লিখিত চিঠি প্রেরণ করেছেন মোকাদ্দেস উল ইসলাম। তবে এ ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। তবে এবার বিচার না পেয়ে প্রক্টরের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে একাই প্ল্যাকার্ড হাতে অবস্থান পালন করছেন তিনি। 

প্ল্যাকার্ড হাতে অবস্থানের বিষয়ে ড. মোকাদ্দেস উল ইসলাম বলেন, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই আমাদের রক্ষার বদলে ভক্ষক হয়ে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাঁরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যেখানে শিক্ষকরা আঘাত প্রাপ্ত হয়েছেন। সেখানে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। গত দুই সপ্তাহ আগে এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন বরাবর চিঠি দিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। 

তিনি আরও বলেন, তিনি এর আগেও ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার আগে তাঁর অপসারণ করা উচিত এবং তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close