জাবিতে মাইদুল ইসলামের রিমান্ড মঞ্জুরের প্রতিবাদ

০৮ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইদুল ইসলামের রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে প্রতিবাদ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষার ৬ষ্ঠ শিফটের পরীক্ষা চলাকালে এ প্রতিবাদ করেন তারা।

ভর্তি পরীক্ষা শেষে সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। সমাবেশে শিক্ষকরা এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় বিভিন্ন বিভাগের ১৮জন এ উপস্থিত ছিলেন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’ করে ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘এটা শিক্ষকদের তাৎক্ষণিক প্রতিবাদ। মাইদুল ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদে আওয়াজ তোলা উচিৎ। আমরা আমাদের ভর্তি পরীক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন করছি এবং এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম বলেন, ‘যৌক্তিক ইস্যুতে সমালোচনা করা শিক্ষকদের কর্তব্য। কিন্তু বর্তমানের শিক্ষকসহ সকলের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হচ্ছে। কোটা সংস্কারের পক্ষে কথা বলে মাইদুল ইসলাম রাষ্ট্রবিরোধী কোন কাজ করেননি। তাই সকল শিক্ষকের উচিৎ এ ঘটনার প্রতিবাদ করা।’

প্রতিবাদ কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘মাইদুল ইসলাম যে বিষয়ে কথা বলেছেন সরকার তো সেটাই কার্যকর করলেন। তাহলে এ বিষয়ে তাকে বিচারের সম্মুখীন করা তো স্ববিরোধীতার সামিল। কথা বলার অপরাধে যদি একজন শিক্ষককে রিমান্ডে নেয়া হয় তাহলে সাধারন নাগরিকদের বাক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়।’ এসময় সকলকে নিজ জায়গা থেকে মাইদুল ইসলামের পক্ষে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950