বিরল রোগে না ফেরার দেশে ইবির ব্যাচের ফার্স্ট গার্ল সামিয়া

১৪ মে ২০২৪, ০৪:৩৫ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
সামিয়া আক্তার ফুল

সামিয়া আক্তার ফুল © সংগৃহীত

বিরল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে সামিয়া আক্তার ফুল নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার সহপাঠীরা জানান, ফুল তার ব্যাচের বিভাগীয় পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করে মেধা তালিকায় প্রথম হন। ২০২০ সালে বিরল এ রোগে আক্রান্ত হন তিনি। পরে এক বছর চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়েছিলেন। কিন্তু ছয়মাস আগে আবারও অসুস্থ হয়ে পড়েন। গত রমজানে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে প্রতিটা অঙ্গে সমস্যা দেখা দেয়। মৃত্যুর আগে কিডনি ও হার্টে সমস্যা, কফের সঙ্গে রক্ত আসাসহ নানা জটিলতায় ভুগছিলেন। তার বাড়ি পাবনায় বলে জানা গেছে।

ইবির গণিত বিভাগের সভাপতি ড. সজীব বলেন, বেশ কিছুদিন আগে মেয়েটি অসুস্থ থাকায় আমার কাছ থেকে ছুটি নিয়েছিল। তবে আজ তার মৃত্যু সংবাদ শুনতে হবে, এটা প্রস্তুত ছিলাম না। আমরা বিভাগের সবাই তার জন্য শোকাহত। সে ওই ব্যাচের ফাস্ট গার্ল ছিল।

ইবির উপ-প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. পারভেজ হাসান বলেন, ভাসকুলাইটিস বিরল প্রকৃতির রোগ। এ রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ রাখা যায়। কিন্তু পুরোপুরি রোগ নিরাময় করা যায় না বললেই চলে। সাধারণত ইমিউনিটি সিস্টেমের দুর্বলতা থেকে এ রোগ হয়ে থাকে। এ রোগে আক্রান্ত হলে রক্তনালী মোটা হয়ে যায়। এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায়। একে রক্তনালীর প্রদাহ বলা হয়। ফলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন না হওয়ায় শরীরের বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে অকার্যকর হয়ে যায়।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9