রাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক তিনদিন ব্যাপি শিল্পকর্ম প্রদর্শনী শুরু

০৮ অক্টোবর ২০১৮, ০৬:২০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে তিনদিন ব্যাপি শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। শেষ হবে আগামী বুধবার। সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলানায়তনে শিল্পকর্মটি উদ্বোধন করেন উপাচার্য এম আব্দুস সোবহান।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ভাস্কর্য্য, পেইটিং, মাইক্রো আর্টসহ বঙ্গবন্ধুর জিবনী ও বাংলাদেশের উপর ৫৭ টি শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শণীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন, রাবির প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, ড. চৌধূরী মো. জাকারিয়া, টিএসসিসির পরিচালক প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান প্রমুখ। অনুষ্ঠানের আহবায়ক রাবির শোক দিবস উদযাপন পরিষদের আহবায়ক সৌমিত্র কর্মকার রানা।

এসময় প্রধান অতিথির বক্তব্য লিটন বলেন, বর্তমানে দেশ উন্নয়ন হচ্ছে অপরদিকে মানুষের মধ্যেকার সামাজিক বন্ধনটা অবমূল্যায়নও হচ্ছে। এটাকে ফিরিয়ে আনতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধুর গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সেই সংগঠনের নেতাকর্মীদের আদর্শ হবে বঙ্গবন্ধুর আদর্শের। কিন্তু ছাত্রলীগের কিছু নেতাকর্মীদের বিতর্কিত কর্মকান্ডে আমি বিব্রত। ছাত্রলীগকে সম্মিলিত ভাবে সচেতন হওয়ার আহ জানান।
চারুকলা শিক্ষার্থীদের উদ্দেশ্য মেয়র বলেন, বর্তমানে মাদক একটি সমাজে বড় ব্যাধি। এছাড়াও জঙ্গীবাদ, মাদক, সন্ত্রাসসহ নানা ধরণের অপরাধগুলোকে চিত্রকর্মের মাধ্যেমে তুলে ধরে সমাজের মানুষকে সচেতন করতে হবে। এছাড়াও রবীন্দ্র এবং নজরুল সঙ্গীত চর্চা সহ শিল্পকর্ম প্রদশর্নীর জন্য বিশালায়তন রাজশাহীতে আর্ট গ্যালারী নির্মাণের কথা জানান তিনি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950