বেরোবির সাংবাদিকতা বিভাগের দায়িত্বে অর্থনীতির অধ্যাপক মোরশেদ হোসেন

১৪ মে ২০২৪, ১০:৫৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
অধ্যাপক ড. মোরশেদ হোসেন

অধ্যাপক ড. মোরশেদ হোসেন © টিডিসি রিপোর্ট

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদ হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের নির্দেশে গত শনিবার (১১ মে) রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিভাগের কর্মরত শিক্ষকদের মধ্যে আইনগত জটিলতা থাকায় এবং উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের স্থাপন কল্পে প্রণীত ২০০৯ সনের ২৯ নং আইনের ধারা ১১ (১১) অনুসারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রধান করা হয়। 

এই নিয়োগ আদেশ ১২ মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে বিভাগীয় প্রধানের পদ প্রায় দুই মাস ধরে শূন্য থাকায় একাডেমিকভাবে বিভিন্ন সমস্যায় পড়েন শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের জন্য গত ৫ ও ৬ মে একাডেমি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য এক সপ্তাহের সময় চাইলে শিক্ষার্থীরা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন করে কর্মসূচি থেকে সরেন।

 
বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন
  • ০১ জুলাই ২০২৬
যশোর জেনারেল হাসপাতাল: দুই দশকেও পূর্ণাঙ্গ চালু হয়নি সিসিইউ
  • ০১ জুলাই ২০২৬
রাতের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ১১ বছর ধরে বন্ধ রেডিওথেরাপি সেবা, দুর্ভোগ…
  • ০১ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও অ…
  • ০১ জুলাই ২০২৬
ছাত্রদলের ফর্ম পূরণ করলে হল সুবিধা, সাংবাদিককে বললেন— ‘আমার…
  • ০১ জুলাই ২০২৬