সর্বজনীন পেনশন‌ প্রজ্ঞাপন‌ বাতিলের দাবিতে খুবি শিক্ষকদের মানববন্ধন

১৩ মে ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM

© সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের জারি করা সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিমের প্রজ্ঞাপন‌ প্রত্যাহার এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকবৃন্দ।

১২ মে (রোববার) বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমকে "বৈষম্যমূলক" আখ্যা দিয়ে এর প্রজ্ঞাপন প্রত্যাহার ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দাবি করেন। তারা বলেন, এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু হলে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় না আসলে মেধাবী শিক্ষার্থীও তৈরি হবে না। এর মাধ্যমে একটি মেধাশূণ্য জাতি তৈরি হবে।

দাবির বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী নয়া শতাব্দীকে বলেন, সাধারণ শিক্ষকদের এই দাবি সমগ্র শিক্ষক জাতির দাবি। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসুক। কিন্তু তাদের জন্য প্রণোদনামূলক বেতন যদি না থাকে তাহলে মেধাবীরা এ পেশায় আসবে না। আমাদের দুইটা দাবি হলো এই সর্বজনীন পেনশন স্কিমকে  প্রত্যাহার এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল দিতে হবে, যেন মেধাবী শিক্ষকরা জাতি গঠনে অংশগ্রহণ করতে পারে। 

মানববন্ধনে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এস. এম. ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমনসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 
ট্যাগ: খুবি
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9