জাবিতে জালিয়াতি চক্রের দুই সদস্য আটক : ধরা ছোয়ার বাহিরে মূল হোতা

০৮ অক্টোবর ২০১৮, ০৩:০৮ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান ১ম বর্ষের কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষা চলছে আজ। আজকের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করেছে শাখা ছাত্রলীগের কতিপয় নেতা-কর্মীরা।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে এই চক্রের মূল হোতা ক্যাম্পাসে আসলেও তাকে আটক করতে পারেনি কর্তৃপক্ষ।

জানা যায়, রবিবার দিবাগত রাতে এক ভর্তিচ্ছুকে কলা ও মানবিকী অনুষদের প্রথম শিফটের (সকাল ৯টা) প্রশ্ন সরবরাহের প্রলোভন দেখায় ওই দুই ব্যাক্তি। তার বিনিময়ে পাঁচ লক্ষ টাকা দাবি করে তারা। উল্লেখ্য, যে ভর্তিচ্ছুকে প্রলোভন দেখানো হয়েছিল সে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী মাহবুবুর রহমান নীলের আত্মীয়। বিষয়টি জানতে পেরে ওই ভর্তিচ্ছুকে তিনি বলেন, “তোমাকে দিয়ে টোপ ফেলে প্রশ্নফাঁসকারীদের ধরবো।”

সোমবার সকালের দিকে ওই চক্র ক্যাম্পাসে আসলে মাহবুবুর রহমান নীল ভর্তিচ্ছু শিক্ষার্থীটিকে পাঠিয়ে দেয় চক্রের সাথে। চক্রটির সাথে ওই ভর্তিচ্ছু প্রশ্নের জন্য গাড়িতে উঠতে গেলে তখন সেখানে ওতপেতে থাকা নীলসহ অন্য নেতাকর্মীরা তাদেরকে আটক করে। খবর পেয়ে প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহিন ঘটনাস্থলে উপস্থিত হন এবং গাড়িচালক সহ ওই চক্রের তিনজনকে আটক করেন। তবে জাকির ও জেসান নামের আরো দুই সন্দেহভাজন ব্যক্তি ক্যাম্পাসে আসলেও তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

আটককৃতদের কাছ থেকে জানা যায়, জালিয়াতি চক্রের প্রধান হচ্ছে এই দুই ব্যক্তি। আটককৃত ব্যাক্তিদের মধ্যে একজন নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে পরিচয় দেয়। তার নাম সাকিব উল সাদাত। অন্যজন আশিক ই আতাহার মেজবাহ। সে নিজেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়। গাড়িচালকের নাম আনোয়ার হোসেন। তবে আনোয়ার হোসেন বলেন, আমি উবারের গাড়ি চালক। সাকিব ও আশিক উবারে ফোন দিয়ে সাড়ে চার হাজার টাকার চুক্তিতে খিঁলগাও থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা কি উদ্দেশ্যে এসেছে তা আমি জানতাম না।’ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রাইভারসহ জালিয়াতি চক্রের তিনজনকেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় আটক করে রাখা হয়েছে।

মাহবুবুর রহমান নীল বলেন, কেউ টাকা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিচ্ছে বিষয়টি শোনার পর আমি তাদেরকে ধরার জন্য টোপ দেই। এই টোপে পা দিয়ে তারা আজ ভোরে বিশ্ববিদ্যালয়ে আসে। আমি আমার লোকজন নিয়ে প্রস্তুত ছিলাম। ভোর ৫টার দিকে বটতলা এলাকায় আসলে তাদেরকে ধরি। পরে প্রক্টর ও নিরাপত্তা কর্মকর্তাকে ডেকে তাদের হাতে তুলে দেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘তারা এই কাজের সাথে বহুদিন যাবৎ জড়িত। তাদের কাছ থেকে কয়েকটি সরকারী পরীক্ষা প্রবেশ পত্র পাওয়া গেছে। এছাড়াও তাদের কাছে ১৪লাখ টাকার ডাচ বাংলা ব্যাংকের একটি চেক পাওয়া গেছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় দুইজন জালিয়াত চক্রের সদস্যকে আটক করেছি। বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিচার করা হবে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950