জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর তারিখ রাত ১২টা পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।