গুচ্ছের ব্যবসায় ইউনিটের পরীক্ষায় বশেমুরবিপ্রবিতে উপস্থিতি ৮৯ শতাংশ

১০ মে ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২২ PM
বশেমুরবিপ্রবি পরীক্ষা কেন্দ্র

বশেমুরবিপ্রবি পরীক্ষা কেন্দ্র © জনসংযোগ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হলো এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম।

শুক্রবার (১০ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বাণিজ্য শাখার (সি ইউনিট) এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৯.০৮ শতাংশ। ৩৯৪ জন ভর্তিচ্ছুর মধ্যে পরীক্ষা অংশ নেয় ৩৫১ জন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, ট্রেজারার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা এসময় বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মোট আবেদন পড়ে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৭ এপ্রিল অনুষ্ঠিত বিজ্ঞান শাখায় ১৭৪৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৫৭০ জন এবং ৩ মে মানবিক শাখার ভর্তি পরীক্ষায় ২৩৪১ ভর্তিচ্ছুর মধ্যে ২১৭১ জন পরীক্ষায় অংশ নেয়। তিন ইউনিটে গড় উপস্থিতির হার ছিল ৯০.৫৭ শতাংশ।

 
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9