কোটা বাতিলের প্রতিবাদ ইবিতে

কোটার দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ, দুর্ভোগ চরমে

০৭ অক্টোবর ২০১৮, ০৬:২১ PM
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা © টিডিসি ফটো

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে চার ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দীর্ঘ চার ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা।

এ সময় তারা ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ বিশ্ববিদ্যালয় শাখা এ আন্দোলনের নেতৃত্ব দেয়। এর আগেও বৃহস্পতিবার ও শনিবার একই দাবিতে এক ঘন্টা করে মহাসড়ক অবরোধ করে তারা।

এদিকে দীর্ঘ চার ঘন্টা রাস্তা অবরোধ করে রাখায় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়। বিচ্ছিন্ন হয়ে পড়ে কুষ্টিয়া-খুলনার যাতায়াত ব্যবস্থা। এ সময় অনেক যাত্রীকেই নিরুপায় হয়ে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়।

এছাড়া রাস্তা অবরোধ করে রাখায় ক্যাম্পাসের দুপুর ২টার সিডিউলের বাসও বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়ে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী। এর আগে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের অবরোধ তুলে নেয়ার অনুরোধ করলে তারা অনুরোধ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যায়। পরে কেন্দ্রের নির্দেশনায় বিকেল ৪ টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা।

এ বিষয়ে কোটা পুনবর্হালের দাবিতে আন্দোলনকারী কয়েকজনের সাথে কথা বললে তারা জানায়, ‘জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মত আন্দোলন প্রত্যাহার করেছি। তবে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950