মেরিটাইমে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

০৮ মে ২০২৪, ১২:৫৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
মেরিটাইমে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত

মেরিটাইমে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত © সৌজন্যে প্রাপ্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭টি উদ্ভাবন আইডিয়া প্রদর্শিত হয়েছে।

সোমবার (৬ মে) মেরিটাইম ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি শোকেসিং অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ এবং ইনকিউবেশন সেন্টার “স্টার্ট-আপ ব্লু” হতে তিনটি পৃথক দলের আইডিয়া পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখা কর্তৃক “জেনারেল ফান্ডের আর্থিক হিসাব ও ভবিষ্য তহবিল সফটওয়্যার সংরক্ষণ”, সংস্থাপন শাখা কর্তৃক রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন সিস্টেম (অনলাইন জব পোর্টাল)” পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর কর্তৃক “বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ডিজিটালাইজড করণ”, আইসিটি সেন্টার কর্তৃক “শিক্ষার্থীদের সেমিস্টার ফি অনলাইনে গ্রহণ প্রক্রিয়া ডিজিটাইজেশন এবং ইনকিউবেশন সেন্টার- স্টার্ট-আপ ব্লু কর্তৃক তিনটি পৃথক আইডিয়া যথাক্রমে “Student’s extra-curricular activities track record -Skill Spectrum”, “3 Clicks Management System (3CMS)” এবং “Easy Meal an Easy Meal Deal” প্রদর্শিত হয়।

বিএসএমআরএমইউ এর ই-গভর্ন্যান্স ও ইনোভেশন কর্মপরিকল্পনা বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও আইসিটি সেন্টারের প্রোগ্রামার মো. ফারুক মামুন জানান, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন শোকেসিং এ বিশ্ববিদ্যালয়ের ৭টি উদ্ভাবন আইডিয়া প্রদর্শিত হয়েছে’। 

তিন সদস্য বিশিষ্ট বিচারক মন্ডলী তাদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সাতটি স্টল পরিদর্শন করেন এবং বেশ কিছু মূল্যায়ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করেন। মূল্যায়ন কার্যক্রম শেষে ইনোভেশন শোকেসিং স্টল সমূহ সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রত্যেক অংশগ্রহণকারীর ইনোভেশন আইডিয়া সম্বন্ধে ধারণা লাভ করেন।

 
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকস…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9