ভবনের অভ্যন্তরে মিছিল-মিটিং নিষিদ্ধ করল বেরোবি

০৮ মে ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভবনগুলোর অভ্যন্তরে মিছিল, মিটিং নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখতে একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন ও প্রশাসনিক ভবন এর অভ্যন্তরে সর্বাবস্থাতেই মিছিল, মিটিং ও সমাবেশ যথারীতি নিষিদ্ধ থাকবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নির্দেশনা শিক্ষার্থীদের বাক স্বাধীনতা খর্ব ও অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করবে কি না? এ বিষয়ে জানতে চাইলে বেরোবি প্রক্টর বলেন, এ নির্দেশনার মাধ্যমে ক্যাম্পাসের আন্দোলন, সমাবেশ নিষিদ্ধ করা হয়নি। যে ভবনগুলোতে একাডেমিক কার্যক্রম চলে তা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে।

ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950