ইবির পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি ড. সাজ্জাদ

০৬ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM
বিভাগীয় সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

বিভাগীয় সভাপতির কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। শনিবার বেলা ১২টার দিকে বিভাগীয় সভাপতির কক্ষে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের সদ্য বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেলের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবদুস সাত্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, অর্থনীতি বিভাগের সিনিয়র অধ্যাপক আব্দুল মুঈদ, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়র হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আবু সিনা প্রমূখ।

পরিসংখ্যান বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

 

জানা যায়, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ২০১২ সালের ৯ সেপ্টেম্বর পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। আর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950