বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত

০৬ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদীচী বাকৃবি সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধন করেন উদীচী বাকৃবি সংসদের প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. শংকর কুমার রাহা। এসময় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তারা। এরপর ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্রে উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিদের নিয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে অধ্যাপক ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার এবং আলী ইমাম দুলাল, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খান, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য অধ্যাপক তপন সারোয়ার এবং সারওয়ার কামাল রবীন। অধিবেশনের আহবায়ক ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এসময় উদীচী বাকৃবি সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন, ‘উদীচী শিল্পীগোষ্ঠী দেশের সার্বিক কল্যাণে মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করছে। তাই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন তারা।’

লক্ষ জিয়ার দরকার নেই, সমাজে একেকজন প্রকৃত জিয়াই যথেষ্ট: ডেপ…
  • ৩০ মে ২০২৬
চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পারেদেস
  • ৩০ মে ২০২৬
কানাডায় যাওয়ার প্রথম ৭ দিনে যা যা করবেন
  • ৩০ মে ২০২৬
‘প্রেসিডেন্ট জিয়া যদি নেতৃত্ব না দিতেন, তাহলে বাংলার দামাল …
  • ৩০ মে ২০২৬
যারা এতদিন মাজলুম ছিল, তারা জুলুম শুরু করেছে
  • ৩০ মে ২০২৬
ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতার বাবাকে কোপালেন যুব…
  • ৩০ মে ২০২৬