‘দেশের উন্নয়ন ধরে রাখতে বর্তমান সরকারের বিকল্প নেই’

০৬ অক্টোবর ২০১৮, ০৬:০০ PM
‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা।

‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা। © টিডিসি ফটো

‘বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর গত নয় বছরে দেশের উন্নয়ন চোখে পড়ার মত। গত নয় বছরে মাথাপিছু আয় বৃদ্ধি, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, পদ্মা সেতু নির্মাণ কাজ চালু, সমুদ্রসীমা বিজয়, পায়রা সমুদ্র বন্দর নিমার্ণ কাজ চালু, বার্ষিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, ঢাকায় মেট্রোরেল নির্মাণ কাজ, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নিমার্ণকাজসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চোখে পড়ার মত। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। আনন্দ র‌্যালি, আলোচনাসভা ও বাউল সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরা হয়।

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। এরপর মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950