চবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল

০৬ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ( চবি) 'রিথিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে  রোববার । আগামী ৭ ও ৮ অক্টোবর চবির ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ এশিয়ায় উন্নয়ন ভাবনায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসছে উন্নয়ন গবেষকদের আসর। চবির সমাজবিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে এই সম্মেলনে অংশ নিবেন দেশ-বিদেশের ১৫০ জন শিক্ষক ও গবেষক ।

প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এছাড়া চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত থাকবেন।

এতে আমেরিকা, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপালের সর্বমোট ২০ জন গবেষক অংশগ্রহণ করবেন। এই সম্মেলন দক্ষিণ এশিয়ার উন্নয়নে অ্যাকাডেমিশিয়ান ও উন্নয়ন পেশাদারিদের মধ্যে যে বিচ্ছিন্নতা তা দূর করতেই এই পরিকল্পনা। এছাড়া শিক্ষক ও -শিক্ষার্থীদের সাথে নেটওয়ার্কিং ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে ৬টি করে দুইদিনে মোট ১২টি প্যানেলে প্যারালাল সেশন অনুষ্ঠিত হবে। সম্মেলনে উন্নয়ন বিতর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন দিল্লির সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের পরিচালক অধ্যাপক অরূপ কুমার ধর।

এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বমোট ৮০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এবং সর্বশেষ  সম্মেলনের সমাপনী দিনে উন্নয়ন গবেষকদের নিয়ে "দক্ষিণ এশীয় উন্নয়ন ফোরাম" গঠন করা হবে। এদিকে সমাজবিজ্ঞান রিসার্চ ইনস্টিটিউট থেকে ৩টি গবেষণা প্রবন্ধ সংকলন প্রকাশ করা হবে বলেও জানা যায়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950